শিরোনাম
মুন্সীগঞ্জের সাবেক উপমন্ত্রী আঃ হাই আর নেইশাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ : ভারতীয় নাগরিক গ্রেপ্তারজুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১সিরাজদিখানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার‘খালুকে বাবা’ বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি !সত্য ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’কুমিল্লায় জামায়াতের অফিস ভাঙচুর, ককটেল বিস্ফোরণনা ফেরার দেশে চলে গেলেন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদঅনলাইনে ছদ্মবেশে ‘ভিডিও কল’ বাণিজ্য: ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন তরুণরাচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২হাম-ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যুমোদি-আরএসএসকে কড়া বার্তা রাহুল গান্ধীর: ফের রাস্তায় নামছেন বিরোধীরা

পাঁচবিবিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

‎

‎শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে পাঁচবিবি সমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০২৫ সালে অত্র বিদ্যালয়ের উত্তীর্ণ ৩৩ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা  ও অভিভাবক সমাবেশ–২০২৬ আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ বিদ্যালয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মোট ১৮জন এবং সাধারণ গ্রেডে পেয়েছে ১৫ জন। মোট ৩৩ জন।এই ফলাফল উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে।

‎এই কৃতিত্বপূর্ণ সাফল্যকে মূল্যায়ন করতে আজ ১৪ই অক্টোবর বুধবার বেলা ১১ টায় পাঁচবিবি সমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে স্কুল প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রাজিব হাসান রনি।

‎সহকারি শিক্ষক শাসবা শেহের শিমু ও মোনালিসা পারভীনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা বানু।

‎এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

‎বিশেষ অতিথি ছিলেন,,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীর মুক্তিযোদ্ধা এটিএম মোজাম্মেল আজিজ দুলাল,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিতা রানী মহন্ত,উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব ও অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি এমদাদুল হক চৌধুরী।

‎শুভেচ্ছা বক্তব্য রাখেন,ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাফিউল ইসলাম রুবেল,সদস্য এসএম রকিবুল হাসান সুমন ও অভিভাবক মিলি আক্তার।

‎বিদায়ী বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, সংহিতা বর্ণমালা প্রামাণিক, আলভী হামিদ সামী ও কাশপিয়া হোসেন।

‎শেষে সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন  অতিথিবৃন্দ। 

বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য ও তাদের উন্নত ভবিষ্যৎ কামনা করেন। 

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ