শিরোনাম
মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ মিথ্যা বলল হুথিরাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যুডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিতনেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যাকৃষিকে লাভজনক করতে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জোর দিতে হবে: রাষ্ট্রপতিনীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি, আলোচনা সভা ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান : ট্রাকসহ পাথর জব্দগাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে এসআরবির সংবাদ সম্মেলনদেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীসরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫৩৯৩ সৌদিগামী যাত্রীরাঅসহায় আত্মসমর্পণ, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড

টঙ্গীবাড়ীতে দিনভর পুলিশের অভিযান, গ্রেপ্তার মাদক কারবারি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ৬ বার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় দিনভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ধীপুর ইউনিয়নের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ধীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নীরব হালদার, শাহ আলম খান ও রংমেহার গ্রামের সোহেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নীরব হালদারের বাবা মনির হালদার সাবেক ইউপি সদস্য। শাহ আলম খানও সাবেক ইউপি সদস্যদের ভাই । তিনি ইউপি সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর খানের ভাই। অপর ব্যক্তি সোহেলের বাড়ি ধীপুর ইউনিয়নের রংমেহার গ্রামে।

টঙ্গীবাড়ী থানা-পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, দিনভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে পাঠানো হবে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ