শিরোনাম
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২হাম-ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যুমোদি-আরএসএসকে কড়া বার্তা রাহুল গান্ধীর: ফের রাস্তায় নামছেন বিরোধীরালেবুর বাগানে মিললো ১৭ ককটেলফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স : তথ্য প্রতিমন্ত্রীষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেইঅবশেষে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারস্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করবে না বিএনপিরিয়াদ বিমানবন্দরে আবারও হামলাপতেঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ : প্রধান অতিথি ইসরাফিল খসরুএকই দিনে দৌলতপুর ও গাংনী সীমান্তে বিএসএফের দুই পুশ-ইন চেষ্টা, রুখে দিল বিজিবি

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার (১২ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে রাজন (২২) নামে অটোরিকশা চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

পরে পুলিশের চেকপোস্টে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

নিহত রাজন মিয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে কয়েকজন যুবক যাত্রীবেশে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশাটি ভাড়া নেয়। পরে বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছিলে অটোরিকশাটি ছিনিয়ে নিতে চালকের ওপর হামলা চালায় তারা। এ সময় রাজনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের পর গলা কেটে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

অন্যদিকে, তারাবো পৌর এলাকায় সুলতানা কামাল সেতুতে চেকপোস্টে বেপরোয়া গতিতে একটি অটোরিকশা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল মিয়া ও জামাল মিয়া নামে দুই যুবককে আটক করে।

আটক ফয়সাল রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে এবং জামাল নোয়াখালী সদরের করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ