ফরিদপুরের আলফাডাঙ্গায় কামারগ্রাম আল-জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী বার্ষিক ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) মাদ্রাসা চত্বরে সকাল ৭টা থেকে দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়। আয়োজনে কিরাত, হাদীস পাঠ, মাসয়ালা-মাসাইল, দৈনন্দিন দু’আ ও মনমুগ্ধকর ইসলামী গজলসহ বিভিন্ন ধর্মীয় ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে দক্ষ বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং পরবর্তীতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
মাদ্রাসার মুহতামিম মুফতি আশিকুর রহমানের সার্বিক পরিচালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ইসলামী নীতি-নৈতিকতা ও শিক্ষার আলোয় নিজেদের আলোকিত করার আহ্বান জানান।








