সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মাইশা’ (ছদ্মনাম) পরিচয় ব্যবহার করে তরুণীদের ছবি ও লোভনীয় অফার দিয়ে গড়ে উঠেছে একটি চক্র। টাকার বিনিময়ে ‘ভিডিও কল সার্ভিস’ দেওয়ার নামে ফেসবুক, মেসেঞ্জার ও বিভিন্ন গ্রুপে এই চক্রটি সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছে। অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞাপনে দেখা গেছে, ১০ মিনিট থেকে শুরু করে ১ ঘণ্টা ভিডিও কলের জন্য ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত রেট নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞাপনটিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে, “স্যাম্পল দেখতে চাইলে ব্লক করে দেওয়া হবে।” সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ধরণের শর্ত দিয়ে মূলত গ্রাহকদের মনে এক ধরণের কৌতূহল ও বিশ্বাস তৈরি করার চেষ্টা করা হয়, যাতে মানুষ শুরুতেই টাকা পরিশোধ করে দেয়।অনুসন্ধানে জানা গেছে, এটি একটি সুসংগঠিত ‘হানি ট্র্যাপ’ বা সাইবার প্রতারণা চক্র।
এদের মূল লক্ষ্য থাকে ইমো, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের ফাঁদে ফেলে তরুণ বা প্রবাসীদের অসতর্ক মুহূর্তের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড রাখা। পরবর্তীতে সেই আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার বা পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল (ভীতি প্রদর্শন) করা হয় এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। অনেক সময় বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারীর ফেসবুক আইডি বা বিকাশ/নগদ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকিও থাকে।সাকিব নামে এক যুবকের কাছ থেকে জানা যায়, অনলাইন প্লাটফর্ম থেকে সে একটি নাম্বার পায় এবং সেই নাম্বারে এসে ইমোতে কানেক্ট করলে পরবর্তীতে তার ইমো মেসেঞ্জারে এমন একটি বিজ্ঞাপন থাম্বেল দেওয়া হয়।








