শিরোনাম
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীসরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫৩৯৩ সৌদিগামী যাত্রীরাঅসহায় আত্মসমর্পণ, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশডমুন্সীগঞ্জের সাবেক উপমন্ত্রী আঃ হাই আর নেইশাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ : ভারতীয় নাগরিক গ্রেপ্তারজুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১সিরাজদিখানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার‘খালুকে বাবা’ বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি !সত্য ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’কুমিল্লায় জামায়াতের অফিস ভাঙচুর, ককটেল বিস্ফোরণনা ফেরার দেশে চলে গেলেন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদঅনলাইনে ছদ্মবেশে ‘ভিডিও কল’ বাণিজ্য: ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন তরুণরা

মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সীগঞ্জের বার্তা পত্রিকার একটি প্রতিনিধি দল।

বুধবার (১৪ অক্টোবর) ২০২৬ সন্ধ্যায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পত্রিকাটির প্রতিনিধি দল পুলিশ সুপারকে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার য় বর্ষে পদার্পণ উপলক্ষে চলমান কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। এ সময় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে, যা অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে। এরপর তিনি দৈনিক মুন্সীগঞ্জের বার্তা ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানান”

সৌজন্য সাক্ষাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হোসেন, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি সালেহীন তুহিন, সিরাজদিখান প্রতিনিধি সিজান খান, হরগঙ্গা কলেজ প্রতিনিধি আবরার অনিক, মাল্টিমিডিয়া রিপোর্টার মো. সাইফ প্রমুখ।

আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে সকলে ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ