বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি প্রকাশিত হয়। ছবিটিতে দেখা যায়, পবিত্র নগরী মক্কার সামনে বোরকা পড়া অবস্থায় তিনি দাড়িয়ে আছেন।
আর এই মুহূর্তটিকে জীবনের বিশেষ দিন বলে অভিহিত করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তেমনটাই জানালেন কেয়া।
আজ শনিবার (১০ অক্টোবর) নিজের প্রকাশ করা ভিডিওর ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’
অভিনেত্রীর এই পোস্টে তার জীবনের স্মরণীয় একটি মুহূর্তের অনুভূতি উঠে এসেছে। পবিত্র মক্কায় ওমরা পালন তার জন্য যে বিশেষ তাৎপর্য বহন করছে, ক্যাপশনে সেই অনুভূতিরই প্রকাশ ঘটেছে।








