শিরোনাম
হাম-ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যুমোদি-আরএসএসকে কড়া বার্তা রাহুল গান্ধীর: ফের রাস্তায় নামছেন বিরোধীরালেবুর বাগানে মিললো ১৭ ককটেলফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স : তথ্য প্রতিমন্ত্রীষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেইঅবশেষে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারস্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করবে না বিএনপিরিয়াদ বিমানবন্দরে আবারও হামলাপতেঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ : প্রধান অতিথি ইসরাফিল খসরুএকই দিনে দৌলতপুর ও গাংনী সীমান্তে বিএসএফের দুই পুশ-ইন চেষ্টা, রুখে দিল বিজিবিনাওড়ার রাবেয়া হত্যায় গ্রেপ্তার এক, আদালতে স্বীকারোক্তি

মোদি-আরএসএসকে কড়া বার্তা রাহুল গান্ধীর: ফের রাস্তায় নামছেন বিরোধীরা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ৩ মিনিটপড়া হয়েছে ০ বার

সোমবার (১২ অক্টোবর) ভোট চুরি বন্ধ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বড় ধরনের বিক্ষোভ-মিছিলের ডাক দিয়েছে ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এ কর্মসূচিতে বিরোধী দল, ছাত্র-যুবসমাজ ও নাগরিক সমাজের সংগঠনগুলোকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উগ্র কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তারা ভারতের কণ্ঠরোধ করতে পারবেন না। দিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভে শিক্ষার্থী ও নারীদের ওপর পুলিশ ও বিজেপির কর্মীরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস বলছে, রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রাহুল গান্ধী দিল্লিতে ফের বড় ধরনের বিক্ষোভ-মিছিলের ডাক দেন। তিনি বলেন, ‘গতকাল দিল্লিতে দেশের তরুণেরা শান্তিপূর্ণ প্রতিবাদে নেমেছিলেন। তাদের হৃদয়ে কেবল ভালোবাসাই ছিল, ঘৃণা বা ক্ষোভ নয়। কিন্তু পুলিশ ও বিজেপির গুন্ডারা তাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এমন ভারত চাই না।’

এমন অবস্থায় ভোট চুরির অবসান, এসআইআর বন্ধ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের দলগুলো সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে এ মিছিল করবে। সেখানে প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে একটি স্মারকলিপি দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ কর্মসূচিতে বিরোধী দল, নাগরিক সমাজের সংগঠন ও গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান রাহুল গান্ধী।

দেশটির লোকসভার বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘আগামীকাল (সোমবার) আমরা ভারতীয় হিসেবে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করব। দল, নারী-পুরুষ, জাতপাত, সম্প্রদায় ও রাজ্যের বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ থাকব। তরুণেরা, সব বিরোধী দল, নাগরিক সমাজের সংগঠন এবং যারা গণতন্ত্রে বিশ্বাস করেন ও ভারতের সংবিধানের পক্ষে দাঁড়ান, তারা আমাদের সঙ্গে হাঁটবেন।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের পক্ষ থেকে আমরা প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি জমা দেব। এতে ভোট চুরি বন্ধ, এসআইআর স্থগিত এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত ‘ভারতের কণ্ঠরোধ করতে পারবেন না’ বলেও মন্তব্য করেন রাহুল।

তিনি বলেন, ‘এই কাপুরুষেরা আমাদের ভয় দেখাতে পারবে না। তাদের সরে দাঁড়াতেই হবে। ভালোবাসা, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের চেতনা নিয়ে আমরা একসঙ্গে মিছিল করব। ভয় পাবেন না। আগামীকাল পুরো ভারত সুপ্রিম কোর্টের দিকে মিছিল করবে।’

এর আগে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জানিয়েছিলেন, আগামী ১২ অক্টোবর আবারও রাজপথে নামবে ইন্ডিয়া জোট। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া বিক্ষোভ চলাকালে পুলিশ ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা শিক্ষার্থী ও নারীদের ওপর সহিংসতা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এক্সে দেয়া পোস্টে পরবর্তী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে রাহুল বলেন, ‘সোমবার (১২ অক্টোবর) কংগ্রেস, পুরো ইন্ডিয়া জোট এবং দেশের তরুণেরা আবারও বিপুলসংখ্যায় রাজপথে নামবেন। এবারও তাদের কণ্ঠস্বর সারা দেশে প্রতিধ্বনিত হবে—আগের চেয়েও জোরালোভাবে।’

কংগ্রেসের অন্যতম শীর্ষ এই নেতা জানান, বিক্ষোভকারীদের ওপর হামলা এবং তাদের সঙ্গে পুলিশের আচরণের বিষয়ে জবাবদিহি চেয়ে সোমবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবে বিরোধী দলগুলো।

রাহুল বলেন, ‘সোমবার আমরা প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গেও দেখা করব। আমরা দাবি জানাব, দিল্লির রাজপথে যখন সংবিধানকে ছিন্নভিন্ন করা হচ্ছে এবং গণতন্ত্রকে পদদলিত করা হচ্ছে, তখন আইনের রক্ষকেরা চোখ বন্ধ করে বসে থাকতে পারেন না।’

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ