মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন।
রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে।
বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে তানভীর আহমেদ রবিন লেখেন, সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।








