শিরোনাম
মুন্সীগঞ্জের সাবেক উপমন্ত্রী আঃ হাই আর নেইশাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ : ভারতীয় নাগরিক গ্রেপ্তারজুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১সিরাজদিখানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার‘খালুকে বাবা’ বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি !সত্য ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’কুমিল্লায় জামায়াতের অফিস ভাঙচুর, ককটেল বিস্ফোরণনা ফেরার দেশে চলে গেলেন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদঅনলাইনে ছদ্মবেশে ‘ভিডিও কল’ বাণিজ্য: ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন তরুণরাচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২হাম-ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যুমোদি-আরএসএসকে কড়া বার্তা রাহুল গান্ধীর: ফের রাস্তায় নামছেন বিরোধীরা

মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার শহরের শমসেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি।

অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই করা হয়। লাইসেন্স না থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিস্ফোরক আইন, ১৮৮৪-এর ৫(৩) ধারায় দুটি মামলা করা হয় এবং মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোস্তফা ফারুক। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ, প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণ এবং নিরাপদ উপায়ে এলপিজি গ্যাস বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়।

এ ধরনের অভিযানের মূল লক্ষ্য জরিমানা আদায় নয়; বরং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা, গ্যাস বিক্রি ও সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা। জনস্বার্থে এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ