শিরোনাম
মুন্সীগঞ্জের সাবেক উপমন্ত্রী আঃ হাই আর নেইশাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ : ভারতীয় নাগরিক গ্রেপ্তারজুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১সিরাজদিখানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার‘খালুকে বাবা’ বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি !সত্য ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’কুমিল্লায় জামায়াতের অফিস ভাঙচুর, ককটেল বিস্ফোরণনা ফেরার দেশে চলে গেলেন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদঅনলাইনে ছদ্মবেশে ‘ভিডিও কল’ বাণিজ্য: ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন তরুণরাচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২হাম-ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যুমোদি-আরএসএসকে কড়া বার্তা রাহুল গান্ধীর: ফের রাস্তায় নামছেন বিরোধীরা

সত্য ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘চিরকুট’ সিনেমা। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বন্ধুত্ব, তারুণ্যের উচ্ছ্বাস আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চিরকুট’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির টিজার ও ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকে ‘চিরকুট’-এর গল্পের সূত্রপাত। সেই সময়ের পরিবেশ, মানুষের আবেগ, বন্ধুত্ব ও প্রেমের স্মৃতিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা মুনতাসির আকিব।

ফিল্ম ম্যানিয়া প্রযোজিত সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মুনতাসির আকিব। নির্মাতার প্রত্যাশা, পর্দায় গল্পটি দেখতে গিয়ে দর্শক শুধু একটি ঘটনা সম্পর্কে জানবেন না, বরং নব্বইয়ের দশকের একটি সময়কেও অনুভব করতে পারবেন।

‘চিরকুট’-এর অন্যতম আকর্ষণ এর বড় অভিনয়শিল্পী দল। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান, ইব্রাহিম সুজনসহ আরও অনেকে।

পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি সিনেমাটিতে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী।

নির্মাতার তথ্যমতে, চলচ্চিত্রটিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থী অভিনয় করেছেন। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে গল্পের পাশাপাশি তৎকালীন ক্যাম্পাসের পরিবেশও বড় পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

সিনেমাটির টিজার, ট্রেলার ও ‘প্রেমে গেলাম ডুবে’ গান প্রকাশের পর দর্শকদের কাছ থেকে পাওয়া সাড়ায় উচ্ছ্বসিত নির্মাতা মুনতাসির আকিব।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ