শিরোনাম
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফরংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে অসকসের সশস্ত্রবাহিনী দিবস উদযাপনকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার সর্বোচ্চ রেকর্ড ৫১ বস্তা টাকা মিলেছেশ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবসে ৫০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরণযশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীপুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল মৌলভীবাজার জেলা পরিষদবাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী, মৌলভীবাজারের ঐতিহাসিক খোজার মসজিদলাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমেচলনবিল তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনসদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

দিল্লীর দায়িত্বে দাদা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

আইপিএলের দল দিল্লী ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ক্রিকেটের দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলী। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সৌরভের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লী ক্যাপিটালস। দিল্লীর সাথে পুরনো সম্পর্ক সৌরভ গাঙ্গুলীর। ২০১৯ সালে দিল্লী ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে ছিলেন তিনি। পরে বিসিসিআই সভাপতি হন সৌরভ। ২০২৪ সালে দিল্লী ক্যাপিটালসের মালিকানার প্রতিষ্ঠান জেএসডব্লিউর ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পান সৌরভ গাঙ্গুলী।

তিনি দিল্লীতে থাকা অবস্থায় দিল্লীর জার্সিতে খেলেছিলেন মুস্তাফিজুর রহমানও। নানা সময়ে মুস্তাফিজকে প্রশংসাতেও ভাসিয়েছেন সৌরভ। এসএ২০ এর ২০২৫ সালের আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পান সৌরভ। কোচ হিসেবে সেখানেই যাত্রা শুরু করেন তিনি। এবার আইপিএলের মঞ্চে দিল্লী ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে সৌরভ গাঙ্গুলীকে। এর আগে উইমেন্স প্রিমিয়ার লিগেও দিল্লী ক্যাপিটালসের সাথে যুক্ত ছিলেন সৌরভ। ব্যাটিং কোচ হিসেবে দিল্লীতে যোগ দেওয়ার গুঞ্জন আছে যুবরাজ সিংয়ের, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আগামী মৌসুমে দিল্লীর ডেরায় ফিরছেন রিশভ পান্ট। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দিল্লীতে খেলেছেন তিনি। সর্বশেষ দুই আসরে লক্ষেèৗ সুপারজায়ান্টসে খেললেও সেভাবে সুবিধা করতে পারেননি। পান্টকে ছাড়া ভালো নেই দিল্লীও। এখনও পর্যন্ত আইপিএলের শিরোপা জিততে না পারা দিল্লী ক্যাপিটালস সর্বশেষ আসরে ৬ষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ