শিরোনাম
মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ মিথ্যা বলল হুথিরাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যুডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিতনেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যাকৃষিকে লাভজনক করতে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জোর দিতে হবে: রাষ্ট্রপতিনীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি, আলোচনা সভা ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান : ট্রাকসহ পাথর জব্দগাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে এসআরবির সংবাদ সম্মেলনদেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীসরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫৩৯৩ সৌদিগামী যাত্রীরাঅসহায় আত্মসমর্পণ, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ৬ বার

বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান ।

তিনি গণমাধ্যমকে বলেন, রাতে জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

ইবনে মিজান বলেন, বিস্ফোরিত ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ