কুমিল্লার বাঙ্গরা বাজার থানার খামারগ্রামে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খামারগ্রাম ইউনিটি স্পোর্টস ক্লাবকে ট্রাইবেকারে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বইলাবাড়ী একাদশ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম রফিয়া রশিদ সিদ্দিকী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খামারগ্রাম সিদ্দিকী বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত জমজমাট এই ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় জমান এলাকার হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন অতিথিদের প্রতিনিধিরা।
বাঙ্গরা উপজেলা নোবেল সোসাইটির সভাপতি এম আই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সিদ্দিকী এবং বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ।
এম এম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকিব রতন, নাছির মাস্টার, তৌহিদুল ইসলাম মাস্টার, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম সিদ্দিকী, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বাঙ্গরা উপজেলা নোবেল সোসাইটি ও প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ অবিদ, জাহের সিদ্দিকী, নাঈম সরকার, এনামুল হক খান, গিয়াস উদ্দিন, আবু বক্কর, আশিকুল ইসলাম সিদ্দিকী এবং এখলাস সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।








