শিরোনাম
কুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক অর্জন করায় আচারীফুডকে নিহা খামার বাড়ির ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখআসন্ন ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস এর আলোচনা সভাখুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিতআব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণখুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ চার সহযোগী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধারবন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বানখুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বরশেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাসন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপুবগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনবাংলাদেশ লেখক প্রকাশনীর সম্মাননা পেলেন কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য লেখক রাখাল বিশ্বাস

বন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বান

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

বন্দরনগরী চট্টগ্রামকে জলাবদ্ধতা, দূষণ ও যানজটমুক্ত একটি আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এরই অংশ হিসেবে নগরীর ব্যস্ততম এলাকা ইপিজেড থানাধীন বন্দরটিলা ফ্লাইওভারের নিচের সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা সংবলিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।সরেজমিনে দেখা যায়, বন্দরটিলা ফ্লাইওভারের নিচে প্রধান সড়কের বিভাজকগুলোতে সবুজ রঙের বড় বড় সাইনবোর্ড বসানো হয়েছে।

এসব সাইনবোর্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে নগরবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়েছে। একটি বোর্ডে লেখা রয়েছে, ‘আসুন সবাই মিলে জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলি’ এবং অপর একটি বোর্ডে লেখা রয়েছে, ‘ট্রাফিক আইন মেনে চলুন’।সংশ্লিষ্টরা জানান, ইপিজেড ও বন্দর এলাকা চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল বাণিজ্যিক অঞ্চল। প্রতিদিন হাজার হাজার পোশাক শ্রমিক, বন্দর কর্মচারী এবং সাধারণ যাত্রী এই সড়ক ব্যবহার করেন।

যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে নালা-নর্দমা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং চালক ও পথচারীদের ট্রাফিক আইন অমান্য করার প্রবণতায় তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নাগরিকদের সচেতন করতেই চসিকের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সিটি কর্পোরেশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, কেবল সাইনবোর্ড স্থাপনই নয়, এর পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং ট্রাফিক পুলিশের কঠোর নজরদারি নিশ্চিত করা গেলে বন্দরটিলা ও ইপিজেড এলাকার যানজট ও পরিবেশ দূষণ স্থায়ীভাবে কমবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ