শিরোনাম
কুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক অর্জন করায় আচারীফুডকে নিহা খামার বাড়ির ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখআসন্ন ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস এর আলোচনা সভাখুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিতআব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণখুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ চার সহযোগী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধারবন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বানখুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বরশেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাসন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপুবগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনবাংলাদেশ লেখক প্রকাশনীর সম্মাননা পেলেন কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য লেখক রাখাল বিশ্বাস

সন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপু

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

সন্ত্রাস করে কখনো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে, তারা ২৪ সালে মানুষ হত্যা করেছে, আবার বিএনপির তিন নেতা ও একজন বাস চালককে হত্যা করেছে। তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ডে ফ্যাসিবাদী স্বৈরাচারের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপুর নেতৃত্বে সমাবেশের আগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছনবাড়ী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে মীর সরফত আলী সপু বলেন, আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আবারও জনগণের কাছ থেকে বিতাড়িত হয়েছে। দেশের জনগণ বিএনপিকে নিয়ে অনেক আশা-ভরসা করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। আওয়ামী লীগ যেসব এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে, সেখানেই জনগণ তাদের প্রতিহত করছে। বিএনপি নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। কোনো ধরনের সন্ত্রাসবাদকে ছাড় দেওয়া হবে না।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃর্ধার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ,আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ