শিরোনাম
কুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক অর্জন করায় আচারীফুডকে নিহা খামার বাড়ির ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখআসন্ন ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস এর আলোচনা সভাখুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিতআব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণখুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ চার সহযোগী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধারবন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বানখুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বরশেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাসন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপুবগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনবাংলাদেশ লেখক প্রকাশনীর সম্মাননা পেলেন কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য লেখক রাখাল বিশ্বাস

আব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক প্রয়াত আব্দুল ওয়াদুদের স্মরণে আয়োজিত সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার আটটি এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।

‎‎রবিবার (২৯ নভেম্বর ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচির আওতায় বিভিন্ন এতিমখানায় শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়। এ সময় এতিম শিশুদের সঙ্গে সময় কাটানো এবং তাদের মাঝে খাবার পরিবেশনের মধ্য দিয়ে প্রয়াত আব্দুল ওয়াদুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

‎‎কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

‎‎সাত দিনব্যাপী স্মরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এবং তাদের প্রতি সামাজিক দায়িত্ব ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া।

‎‎উল্লেখ্য, প্রয়াত আব্দুল ওয়াদুদের স্মরণে আয়োজিত সাত দিনব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে জেলার আটটি এতিমখানায় শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ