চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বালিকা ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড় দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং হেকস/ইপার-এর সহযোগিতায় এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ড , প্রজেক্ট কো অর্ডিনেটর তোফাজ্জল হোসেন, টেকনিক্যাল অফিসার অ্যাডভোকেসি আনোয়ার হোসেন, নজিপুর প্রজেক্ট অফিসার লুৎফর রহমান রাফিন, নাচোল প্রজেক্ট অফিসার খ্রীস্টিনা বেসরা,সিডিও শ্যামল চন্দ্র রায়, সিডিও জোহুরা খাতুন,সিডিও সনজিদ কর্মকার , সিডিও মুক্তি রানী সিংহ রায়,সিডিও মোহন মুমূ, সিডিও শিরীন সুলতানা প্রমুখ খেলায় প্রতিযোগিতা করেন, পার্বতীপুর ইউনিয়ন বালিকা ফুটবল দল, এবং রাধানগর ইউনিয়ন বালিকা ফুটবল দল
৩-০ গোলে রাধানগর ইউনিয়ন বালিকা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পার্বতীপুর ইউনিয়ন বালিকা ফুটবল দল।
খেলাটি পরিচালনা করেন, প্রধান রেফারি আব্দুল খালেক বিশ্বাস, সহকারী রেফারি প্রকাশ হাসদা, ও সেলিম রেজা,
ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং হেকস/ইপার-এর সহযোগিতায় হাইভিং প্রোইকুইটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ) প্রকল্পের আওতায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়।নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
নারী ফুটবলারদের উৎসাহিত করতে আয়োজিত এ প্রীতি ম্যাচে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উল্লেখ্য, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজ করছে থ্রাইভ প্রকল্প।








