শিরোনাম
বরমী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল আকন্দ রনির নেতৃত্বে মাদকবিরোধী ও নির্বাচনী র‍্যালি অনুষ্ঠিতচাওবনে উৎসবমুখর পরিবেশে মরহুম বিল্লাল ফকির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নমহম্মদপুরে ৫০ জন অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণকয়রার কাটকাটা সড়কে জনদুর্ভোগ : বাগালীতেও একই চিত্র দ্রুত সংস্কারের দাবিমহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধনবগুড়ার উত্তর লাহিড়ীপাড়ায় নূর আলা নূর জামে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনমহাদেবপুরে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৭৫ হাজার সরিষা চাষিবগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের মিলনমেলা : শুরু তিন দিনব্যাপী কবি সম্মেলনমান্দায় মতিন চেয়ারম্যানের গণসংযোগভোলার লালমোহনে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণশেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠনশেরপুরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এমপি সিরাজের মতবিনিময়

চাওবনে উৎসবমুখর পরিবেশে মরহুম বিল্লাল ফকির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

গাজীপুরের শ্রীপুরে স্থানীয় সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘চাওবন স্বপ্ননীড় ক্লাব’-এর উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘মরহুম বিল্লাল ফকির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার চাওবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে চাওবনসহ আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমী, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের পদচারণায় পুরো এলাকা এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শফিকুল ইসলাম ভূঁইয়া।

​আয়োজক সূত্রে জানা যায়, মরহুম বিল্লাল ফকিরের স্মৃতিকে ধরে রাখা এবং এলাকার যুবসমাজকে মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও নির্মল বিনোদনের পথে এগিয়ে নিতেই এই টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দিনব্যাপী টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মাঠের চারপাশে দাঁড়িয়ে দর্শকরা করতালি ও উল্লাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

​খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় অতিথিরা আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এলাকার ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

​পুরস্কার বিতরণী শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে। সন্ধ্যায় আনন্দঘন ও বর্ণাঢ্য এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ