শিরোনাম
শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনফলের বাগান বদলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন যশোরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটকনাগরপুরে চেয়ারম্যান প্রার্থী দেলুর প্রার্থীতা ঘোষণাশেরপুরে ভিডাব্লিউবি কর্মসূচির উপকারভোগী নির্বাচনে আবেদন শুরু ১ ডিসেম্বর ২০২৬শেরপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ এর উদ্বোধনপরিকল্পিত ও দুর্নীতিমুক্ত গাজীপুর গড়ার অঙ্গীকার নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলমেরকমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিতছনের হস্তশিল্পে বদলে যাচ্ছে ভাগ্য : স্বাবলম্বী বগুড়া শেরপুরের শতাধিক নারীবগুড়ার সারিয়াকান্দিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুলকয়রায় বেড়িবাঁধের মাটিতে ইটভাটা: ধ্বংসের মুখে উপকূলবাসীকসবায় গ্যাস সিলিন্ডার ও খাদ্যপণ্যের দোকানে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

বগুড়ার শেরপুর উপজেলায় শালফা ফুটবল একাদশের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার খানপুর ইউনিয়নের স্থানীয় একটি খেলার মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বেসিক স্টিলস অ্যান্ড ফাউন্ডেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আনোয়ার আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশরাফুদ্দৌলা মামুন এবং শেরপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জি এম মোস্তাফিজ মোস্তফা।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে রয়েছেন এহসান আলী, শাকিলুর রহমান, আতিকুর রহমান, রফিকুল ইসলাম রফিক, মহিন আলী ও হান্নান রশিদ। এ ছাড়া সার্বিক যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব পালন করছেন এরশাদ হোসেন, রাশেদুল হক, সাদ্দাম, জাকির চৌধুরী, আবু জাফর ও শামীম আহাম্মেদ।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় জোড় শিমুল ফুটবল একাদশ ও মোকামতলা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে জোড় শিমুল ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে।

খেলার প্রথম দিন থেকেই স্থানীয় ক্রীড়ামোদী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সাবেক ও বর্তমান খেলোয়াড়দের এমন আয়োজন স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ