শিরোনাম
মহাদেবপুরের ১৬ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন : অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় নতুন উদ্যোগপাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেনকুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক অর্জন করায় আচারীফুডকে নিহা খামার বাড়ির ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখআসন্ন ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস এর আলোচনা সভাখুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিতআব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণখুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ চার সহযোগী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধারবন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বানখুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বরশেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাসন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপু

আলফাডাঙ্গায় দর্শকের ঢলে ডা. শাহ্ আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ডাক্তার মোহাম্মদ শাহ্ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

​প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় বোয়ালমারী ফুটবল একাডেমি ও মাগুরার মোহাম্মদপুর উপজেলার শিরগ্রাম ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে ৪-১ গোলের বড় ব্যবধানে শিরগ্রাম ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোয়ালমারী ফুটবল একাডেমি।

​খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও ট্রফি এবং রানার্সআপ দলকে একটি এলইডি টেলিভিশন ও ট্রফি পুরস্কার দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এবং আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মদ শাহ্ আলম। তিনি এ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. মাযহারুল আনোয়ার, বুড়াইচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম খান এবং সৌদি প্রবাসী ফরিদ খান। খেলায় ধারা বর্ণনায় ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মাহিদুল হক।

​টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনে সহযোগিতা করেন আশিকুর রহমান, এরশাদ আহমেদ, মো. কুতুবউদ্দিনসহ স্থানীয় যুবসমাজ।

এদিকে ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামীণ পর্যায়ে এমন বর্ণাঢ্য ফুটবল আয়োজন এলাকার মানুষের মাঝে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ