ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরব।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া আব্বাস এবং সাধারণ সম্পাদক নুর জামাল খসরুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় দলীয় শীর্ষ এই দুই নেতার কাছে দোয়া ও দিকনির্দেশনামূলক পরামর্শ কামনা করেন এই তরুণ ছাত্রদল নেতা। সাক্ষাৎকালে আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাবিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় নেতাদের সাথে সাক্ষাৎ শেষে আরিফুজ্জামান আরব বলেন, তরুণ নেতৃত্বের হাত ধরেই পাঁচুড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দলমত নির্বিশেষে এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় এবং তাদের সেবা করার ব্রত নিয়েই আমি চেয়ারম্যান পদে মাঠে নেমেছি। আশা করি এলাকার সর্বস্তরের জনগণ, দলীয় মুরব্বিদের দোয়া ও সমর্থন আমার সাথে থাকবে।
আলফাডাঙ্গায় বিএনপির শীর্ষ নেতাদের দোয়া নিয়ে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা ছাত্রদল নেতার






