শিরোনাম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিতমাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিতমান্দায় বানডুবি-চকজামদই রাস্তা পাকা করণ কাজের উদ্বোধনআলফাডাঙ্গায় দর্শকের ঢলে ডা. শাহ্ আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনালপলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের উদ্বোধনবিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত: জুন্নুন সভাপতি, জাকির সাধারণ সম্পাদকধুনটে উৎসবমুখর পরিবেশে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিতকুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযান, ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ তামাক উদ্ধারকুড়িগ্রামের গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতএকসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন তিন্নি : আনন্দে আত্মহারা প্রবাসী পরিবারব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতসোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশ্যা

বগুড়া সারিয়াকান্দির বাড়ইপাড়ায় জমজমাট ফুটবল নাইট ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাড়ইপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল নাইট ম্যাচ। গত শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়ভাবে আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করে বাড়ইপাড়া সিনিয়র একাদশ ও বাড়ইপাড়া জুনিয়র একাদশ।

‎খেলাকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। স্থানীয় যুবসমাজ, ক্রীড়াপ্রেমী ও ফুটবল অনুরাগীদের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য। খেলোয়াড়দের নৈপুণ্য, গতি ও ক্রীড়াশৈলী উপভোগ করেন দর্শকরা। দুই দলের অংশগ্রহণে ম্যাচটি পরিণত হয় স্থানীয়দের মিলনমেলায়।

‎আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনপদে খেলাধুলার চর্চা আরও বিস্তৃত হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশ এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় হবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির সভাপতি ও সারিয়াকান্দি পৌরসভার মেয়র পদপ্রার্থী সিরাজুল ইসলাম ফুল।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, পৌরসভার সাবেক কাউন্সিলর মোছা. শাখী আকতার (রুলি), মন্টু ব্যাপারী, ফজলুল করিম (রাবু), রেজাউল করিম (কমল), ছাত্রদল নেতা সোহেল রানা ও মমিন আকন্দ, পৌর জাসাসের পাইলট মিয়া এবং জিসাস ও বিএনপি নেতা মো. শফিউজ্জামান বিটুল।

‎স্থানীয়দের মতে, তরুণদের মাঠমুখী করতে এবং এলাকায় ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন সময়োপযোগী উদ্যোগ। নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত থাকলে সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ