শিরোনাম
কুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক অর্জন করায় আচারীফুডকে নিহা খামার বাড়ির ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখআসন্ন ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস এর আলোচনা সভাখুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিতআব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণখুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ চার সহযোগী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধারবন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বানখুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বরশেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাসন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপুবগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনবাংলাদেশ লেখক প্রকাশনীর সম্মাননা পেলেন কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য লেখক রাখাল বিশ্বাস

কুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ফ্যাস্টিট পলাতক আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ রবিবার (২৯ শে নভেম্বর) দুপুর ১ ঘটিকায় কুড়িগ্রাম সদরের কালীবাড়ি বাজার থেকে যুবদলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বাহির হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কলেজ মোড় চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক সামসুল আলম রানা।

পুরো বিক্ষোভ মিছিল ও সমাবেশের সঞ্চালকের দায়িত্বে ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের কারা নির্যাতিত সাবেক যুগ্ন আহবায়ক এটিএম নজিবর রহমান লেলিন,সদর যুবদলের যুগ্ম আহবায়ক রকি বকসী, সাবেক ছাএদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, সভাপতি আমিমুল ইহসান।

এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ বলেন সারাদেশে ফ্যাস্টিট আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও মানুষের বসতবাড়িতে আগুন দিচ্ছে।

নাসিম পারভেজ তারা বলেন যেভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করতেছে আমরা জাতীয়তাবাদী যুবদল কোন ক্রমে তা হতে দেব না।

এসময় প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক সামসুল আলম জানান বেগম খালেদা জিয়া অত্যাচার নির্যাতনের শিকার হয়েও এদেশ ছেড়ে যান নি,এমাটি ছেঁড়ে যান নাই আমাদের জন্য,আমরাও জিয়া পরিবারকে ছেঁড়ে যাব না।দেশের যে কোন প্রয়োজনে, যে কোন মুহূর্তে জাতীয়তাবাদী যুবদল এদেশের পক্ষে ও জিয়া পরিবারের পক্ষে থাকবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ