আগামী ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী শামসুর রহমান শামস এর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শামসুর রহমান শামসের ব্যক্তি উদ্যোগে শেহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. শাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শামসুর রহমান শামস। সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামসুর রহমান শামস সভায় এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়ে আগামী নির্বাচনে নির্বাচিত হলে এলাকার জনগণকে সাথে নিয়ে ভাদ্রা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়ন মুখী ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো ইনশাল্লাহ।
মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মো. মশিউর রহমান শরিফ, আব্দুস ছামাদ মিয়া, আবুল হোসেন, হারুন অর রশিদ, আব্দুল করিম মিয়া, মো. আনিসুর রহমান, মো. শাহীনুর রহমান, মো. মহসিন খান, মো. ওসমান গণি, মো. হাবিবুর রহমান হাবিব, মো. নজরুল ইসলাম, মো. শহিদুল ইসলাম প্রমূখ।
সভায় ভাদ্রা ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







