বেজলাইন সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর বুধবারসকাল ১১টায় সাপাহার উপজেলা পরিষদ হল রুমে ডাসকো ফাউন্ডেশন এর থ্রাইভ প্রকল্পের আয়োজনে বেজলাইন সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন, মো: মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার। মো: মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার।
মো: ওহয়েদুল্লাহ প্রামানিক, উপজেলা শিক্ষা অফিসার। মো: আ: গাফ্ফার, উপ-সহকারী প্রকৌশলী। ডা: আবু ফেরদৌস, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সকল ইউপি চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্রজেক্ট অফিসার ফারহানা উর্মি। প্রকল্পের মনিটরিং অফিসার মো: আলতাফুর রহমান পাওয়ার পয়েন্ট প্রিজেন্টেশনের মাধ্যমে প্রকল্প বিষয়ে ধারণা, দাতা সংস্থা ও সহযোগী সংস্থার পরিচিতি, মতবিনিময় সভার উদ্দেশ্য, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম, বেজলাইন সার্ভে এবং এফজিডির প্রাপ্ত তথ্য সমূহের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন। এরপর অতিথিবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা, মতামত গ্রহণ ও প্রশ্নোত্তর পর্ব। মুক্ত আলোচনায় প্রকল্পের প্রকল্প অংশগ্রহণকারীগণ কর্মএলাকায় তাদের সার্বিক উন্নয়নে থ্রাইভ প্রকল্পের ভূমিকা এবং তাদের কমিউনিটির সমস্যাগুলি তুলে ধরেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রকল্প সম্পর্কিত পরামর্শ এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি জনাব রোমানা রিয়াজ, উপজেলা নির্বাহী অফিসার, সাপাহার তার বক্তব্যে থ্রাইভ প্রকল্পের কাজের প্রশংসা করেন, প্রকল্পের অংশ গ্রহণকারীগনকে প্রকল্পের কোন সাপোর্ট প্রদানের সময় সরকারী সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করলে একইব্যক্তি বার বার পাবে না এই পরামর্শ প্রদান করেন।








