শিরোনাম
এমপি আইনুল হকের ৮ মাসের প্রচেষ্টায় উন্নয়নের অগ্রযাত্রায় তাড়াশ-রায়গঞ্জডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরানতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হলো কলকাতা ও শিলিগুড়িতেকক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষ : ৫ যাত্রী নিহতকুড়িগ্রামে শীতার্তদের পাশে আশাবগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় : উন্নয়নমূলক কাজে চেক বিতরণবগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর : কারখানাকে লাখ টাকা জরিমানানির্ধারিত পথ এড়িয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা : আটক ১০৭ জরিমানা ও ক্ষতিপূরণ আদায় ২ লাখ ২০ হাজার টাকানাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্যলক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ঋণদানকারী প্রতিষ্ঠান “আশার” শীতবস্ত্র বিতরণ শেরপুরে করতোয়া নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যুগোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫ বছর পর শাহরুখ-কারিনা

প্রকাশ: হালনাগাদ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

আবারও সিনেমার পর্দায় হাজির হচ্ছে ‘ছাম্মাক ছালো’ জুটি। দীর্ঘ ১৫ বছর পর সিনেপর্দায় জুটি বাঁধছেন বলিউড বাদশা শাহরুখ খান এবং ‘বেবো’ খ্যাত কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের আসন্ন ‘কিং’ সিনেমায় একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে তাদের। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া অ্যাকশন থ্রিলার ‘কিং’ এই বছরের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে। আর সেখানের একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে কারিনাকে। এ মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে পাঁচ দিন ধরে এই বিশেষ গানে অংশ নেবেন কারিনা।

এই খবরে শাহরুখ-কারিনার ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনের বরাতে জানা গেছে, ‘ড্যাডি কুল’ নামের এ গানটি বিশাল আয়োজনে তৈরি করা হচ্ছে। এতে শাহরুখ ও কারিনাকে এমন এক নতুন অবতারে দেখা যাবে, যা আগে কখনো বড়পর্দায় দেখেননি দর্শক। গানটিতে কণ্ঠ দিচ্ছেন একজন ভারতীয় ও একজন আন্তর্জাতিক শিল্পী, তবে তাদের নাম এখনো গোপন রাখা হয়েছে। গানটির সুর করেছেন জনপ্রিয় জুটি সচিন-জিগর। গানটিকে স্মরণীয় করে তুলতে এবং পর্দায় জাদুকরী মুহূর্ত তৈরি করতে কোনো খামতি রাখছেন না নির্মাতারা।

আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। জন্মদিনের এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে ছবিটির একটি আকর্ষণীয় ঝলক প্রকাশের বড় পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ফলে বাদশার জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক অপেক্ষা করছে। অতীতে ‘কাভি খুশি কাভি গম’, ‘অশোকা’, ‘ডন’ এবং ‘রা-ওয়ান’-এর মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। তাদের সর্বশেষ সিনেমা ‘রা ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। তবে ‘কিং’-এ এই জুটির উপস্থিতি আগের সব কাজকে ছাপিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ