শিরোনাম
এমপি আইনুল হকের ৮ মাসের প্রচেষ্টায় উন্নয়নের অগ্রযাত্রায় তাড়াশ-রায়গঞ্জডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরানতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হলো কলকাতা ও শিলিগুড়িতেকক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষ : ৫ যাত্রী নিহতকুড়িগ্রামে শীতার্তদের পাশে আশাবগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় : উন্নয়নমূলক কাজে চেক বিতরণবগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর : কারখানাকে লাখ টাকা জরিমানানির্ধারিত পথ এড়িয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা : আটক ১০৭ জরিমানা ও ক্ষতিপূরণ আদায় ২ লাখ ২০ হাজার টাকানাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্যলক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ঋণদানকারী প্রতিষ্ঠান “আশার” শীতবস্ত্র বিতরণ শেরপুরে করতোয়া নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যুগোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষ : ৫ যাত্রী নিহত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানাসংলগ্ন মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), খুটাখালী নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন এবং বান্দরবানের লামা উপজেলার সাইফুল ইসলাম। নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আহত অপর তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা এবং মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ