অভিনয়ে ফেরার ব্যাপারে উদ্গ্রীব ছিলেন তানিয়া বৃষ্টি। অবশেষে তা পূরণ হয়েছে। ‘অংশীদার’ নাটকের মধ্য দিয়ে অসুস্থতাজনিত বিরতির পর শুটিংয়ে ফিরলেন এই অভিনয়শিল্পী। ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন। ২৬ অক্টোবর ঢাকার অদূরে এই শুটিং হয়।
পরিচালক জানালেন, শুটিংয়ে তানিয়া বৃষ্টি বেশ আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত ছিলেন। রনি বললেন, ‘গেল বছরের শেষ দিকে তানিয়া (বৃষ্টি) আপুর সঙ্গে আমার কাজ করার কথা ছিল। হুট করেই তাঁর অসুস্থতার খবর শুনি। এরপর আমাদের আর কাজটি করা হয়নি। মাসখানেক ধরে আবার আমাদের আলাপ হচ্ছিল। গল্পটি পড়ে ফোন করে জানালেন, কাজটি করতে চান। শুটিংয়ের আগে দুই দিন বসেছিলাম। তিনিও অভিনয়ে ফেরার জন্য বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ে তাঁকে আমার আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। আমার এই চরিত্রেও তিনি দারুণ কাজ করেছেন। নাটকটি প্রচারের পর সবাই তা বুঝতে পারবেন।’
‘অংশীদার’ নাটকের গল্পে উঠে এসেছে নারীর উত্তরাধিকার, পারিবারিক সম্পত্তিতে মেয়েদের অধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়। বাবার মৃত্যুর পর দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে চাচা ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে বড় বোন নিজের ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে ওঠে।
নয় মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। দীর্ঘ এ সময়ে অভিনয় থেকে দূরে ছিলেন








