শিরোনাম
বগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর : কারখানাকে লাখ টাকা জরিমানানির্ধারিত পথ এড়িয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা : আটক ১০৭ জরিমানা ও ক্ষতিপূরণ আদায় ২ লাখ ২০ হাজার টাকানাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্যলক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ঋণদানকারী প্রতিষ্ঠান “আশার” শীতবস্ত্র বিতরণ শেরপুরে করতোয়া নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যুগোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধনকুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন বিষয়ক সভাকক্সবাজার সুগন্ধা সৈকতে টুরিস্ট পুলিশের অভিযান : গণউপদ্রব ও গাঁজাসহ আটক ১১ জনের বিরুদ্ধে ব্যবস্থাআলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে ঘুষ ও রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনমৃত্যুর গুজব ও মজুরির দাবিতে গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র অসন্তোষ : বিজিবি মোতায়েনপাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎমান্দায় পূবালী ব্যাংক পিএলসি প্রসাদপুর উপশাখার উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন

গোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সচেতন এলাকাবাসী। এ সময় হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সচেতন এলাকাবাসী, গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন গ্রামের মানুষ ও যুবকসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

মঙ্গলবার ২৪ তারিখ নভেম্বর ২০২৬ইং সকাল ১১টায় গোবিন্দগঞ্জের মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন ৭১ পয়েন্টের প্রধান সড়কে ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগানে তারা হামলার প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, জাহেদ মিয়ার ওপর হামলার ঘটনায় ছাতক থানায় মামলা দায়ের হয়েছে।

১১ নভেম্বর ২০২৬ তারিখে ছাতক থানায় ২০ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়, যার জি.আর. নম্বর ৩৫৩/২০২৬।

মামলার এজাহার অনুযায়ী, ১০ নভেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের আলাপুর এলাকায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে জাহেদ মিয়ার গাড়ির গতিরোধ করে তাকে নামিয়ে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, একপর্যায়ে সিরাজ নামের এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে জাহেদ মিয়ার পেটে আঘাত করেন। এতে তার পেট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নাড়িভুঁড়ি বেরিয়ে আসে।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচারসহ চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, জাহেদ মিয়ার কাছে গরু কেনার জন্য বহন করা তিন লাখ টাকা এবং মানিব্যাগে থাকা আনুমানিক ১১ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

একই সময়ে ঘটনাস্থলে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার চালকের কাছ থেকেও টাকা লুটের অভিযোগ তোলা হয়েছে।

মামলার পর অভিযোগকারী মো. মুহিবুর রহমান আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ছাতকের কাছে আবেদন করেন।

আবেদনে মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারা সংযোজন এবং নুরুল নামে একজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

আবেদনে গাড়ির গতিরোধ ও টাকা লুটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা চাওয়া হয়েছে।

ছাতক থানায় দায়ের করা মামলায় এজাহার অনুযায়ী সিরাজ, সহ আরও কয়েক জনের নাম উল্লেখ রয়েছে৷

মামলায় পথরোধ, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ছাতক থানার উপপরিদর্শক মো. আব্দুল জলিলের নাম উল্লেখ রয়েছে।

মানববন্ধনকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ