শিরোনাম
বগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর : কারখানাকে লাখ টাকা জরিমানানির্ধারিত পথ এড়িয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা : আটক ১০৭ জরিমানা ও ক্ষতিপূরণ আদায় ২ লাখ ২০ হাজার টাকানাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্যলক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ঋণদানকারী প্রতিষ্ঠান “আশার” শীতবস্ত্র বিতরণ শেরপুরে করতোয়া নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যুগোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধনকুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন বিষয়ক সভাকক্সবাজার সুগন্ধা সৈকতে টুরিস্ট পুলিশের অভিযান : গণউপদ্রব ও গাঁজাসহ আটক ১১ জনের বিরুদ্ধে ব্যবস্থাআলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে ঘুষ ও রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনমৃত্যুর গুজব ও মজুরির দাবিতে গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র অসন্তোষ : বিজিবি মোতায়েনপাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎমান্দায় পূবালী ব্যাংক পিএলসি প্রসাদপুর উপশাখার উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন

নাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্য

প্রকাশ: হালনাগাদ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

নাটোরে অনুষ্ঠিত ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণকারী ২৬০টি ইউনিটের মধ্যে মূল্যায়নে শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হয়েছে শেরপুরের একটি বিদ্যালয়ের কাব ইউনিট। এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হওয়ায় কাব সদস্যদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমু অংশগ্রহণকারী ৬ জন কাব সদস্যের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের হলদে পাখি দলের ১২ জন সদস্যের হাতেও হলদে পাখির পোশাক তুলে দেওয়া হয়।বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ পারভীন বলেন, একজন মানবিক, শিক্ষাবান্ধব ও শিক্ষা-অনুরাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন আন্তরিক সহযোগিতা ও উৎসাহ শিশুদের আগামী দিনের পথচলায় নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে থাকবে।তিনি বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমুর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিশুদের হাসি, স্বপ্ন ও সম্ভাবনার পাশে এভাবেই সহযোগিতার হাত প্রসারিত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ