প্রতি বছরের ন্যায় এবারো শীতকে সামনে রেখে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা “আশা” জেলার অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণে লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে ৪শত পিচ কম্বল হস্তান্তর করেন। মোঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসকের কাছে এই শীতবস্ত্র হস্তান্তর করেন আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার জহিরুল ইসলাম মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা। এ সময় প্রধান অতিথি কয়েকজন অসহায় দরিদ্রদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত “আশা” (এসোসিয়েশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট) প্রান্তিক অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ঋণের পাশাপাশি লক্ষ্মীপুর জেলাব্যাপী অসহায় ব্যাক্তিদের চিকিৎসা অনুদান দেয়া হয়। ২০২৪ সালে লক্ষীপুরে বন্যার্তদের মাঝে ২০ লক্ষ টাকার ত্রান,সবজীর বিজ,পশু খাবার,মাছের খ্যাদ্য এবং ৪৫৫০০ জন সদস্যাকে নগদ ১০০০ টাকা করে সাড়ে ৪ কোটি টাকা বিতরন করেন । এভাবেই অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ঋণদান কর্মসূচির সাথে অসহায়দের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আশা নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন এমনটাই প্রত্যাসা করেন সাধারণ মানুষ ।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর অঞ্চলের সি আর এম বাহাদুর ভূঁইয়া সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার নজরুল ইসলাম, সদর-২ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ মানিক মিয়া প্রমূখ।







