শিরোনাম
এমপি আইনুল হকের ৮ মাসের প্রচেষ্টায় উন্নয়নের অগ্রযাত্রায় তাড়াশ-রায়গঞ্জডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরানতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হলো কলকাতা ও শিলিগুড়িতেকক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষ : ৫ যাত্রী নিহতকুড়িগ্রামে শীতার্তদের পাশে আশাবগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় : উন্নয়নমূলক কাজে চেক বিতরণবগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর : কারখানাকে লাখ টাকা জরিমানানির্ধারিত পথ এড়িয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা : আটক ১০৭ জরিমানা ও ক্ষতিপূরণ আদায় ২ লাখ ২০ হাজার টাকানাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্যলক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ঋণদানকারী প্রতিষ্ঠান “আশার” শীতবস্ত্র বিতরণ শেরপুরে করতোয়া নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যুগোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ৩ মিনিট

ময়মনসিংহ নগরে অনলাইন ডেটিং সাইটে নারীর পরিচয় ও নারী কণ্ঠের অনুকরণে প্রতারণার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগরীর একটি ভাড়া বাসায় অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করত একটি চক্র। ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেওয়া হতো টাকা। তবে চ্যাটের (আলাপ) অপর প্রান্তে কোনো নারী থাকতেন না; নারী কণ্ঠের অনুকরণে কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরাই। এমন প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

নগরের সেনবাড়ি এলাকায় গত সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), তার পুরো নাম রবিউল ইসলাম, তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), জিল্লুর রহমান জনি (২৭), মজনু (২৬), রাকিব (২০) এবং বরিশালের মুলাদীর মাসুদ আল মারুফ (২৫)।

মঙ্গলবার বেলা তিনটার দিকে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, তিনি বলেন, অনলাইনে প্রতারণার অভিযোগ পাওয়ার পর ডিবির একটি দল বিভিন্ন ডেটিং সাইটের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করে। একপর্যায়ে ‘মেগাপারসোনাল ডটকম’ নামের একটি সাইটের সন্ধান পাওয়া যায়। সেখানে বিভিন্ন নারীর ছবি ব্যবহার করে দেশি-বিদেশি মুঠোফোন নম্বরের মাধ্যমে পুরুষদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। ডেটিংয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় করত চক্রটি।

পুলিশ সুপার জানান, টাকা দেওয়ার পর ভুক্তভোগীদের চ্যাট করার সুযোগ দেওয়া হলেও অপর প্রান্তে কোনো নারী থাকতেন না। চক্রের পুরুষ সদস্যরাই নারীর পরিচয়ে কথা বলতেন। এভাবে ভুয়া পরিচয়ে বিশ্বাস অর্জন করে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাঁদের মূল লক্ষ্য।

তিনি বলেন, অভিযানে জব্দ করা ল্যাপটপ ও মুঠোফোন প্রাথমিকভাবে পরীক্ষা করে বিপুলসংখ্যক নারীর ছবি, অশ্লীল ছবি এবং বিভিন্ন ব্যক্তির মুঠোফোন নম্বরসহ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে গত তিন মাস ধরে চক্রটির কার্যক্রম চালানোর তথ্য পেয়েছে পুলিশ। এ সময়ে শতাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ভুক্তভোগীদের পরিচয় ও আর্থিক ক্ষতির পরিমাণ এখনো যাচাই করা হচ্ছে।

কামরুল হাসান আরও বলেন, চক্রটির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে কোনো নারী জড়িত রয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। জব্দ করা ডিভাইসগুলো আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) যুবরাজ দাস বাদী হয়ে মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে সাত আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। তবে মঙ্গলবার তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ