শিরোনাম
এমপি আইনুল হকের ৮ মাসের প্রচেষ্টায় উন্নয়নের অগ্রযাত্রায় তাড়াশ-রায়গঞ্জডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরানতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হলো কলকাতা ও শিলিগুড়িতেকক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষ : ৫ যাত্রী নিহতকুড়িগ্রামে শীতার্তদের পাশে আশাবগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় : উন্নয়নমূলক কাজে চেক বিতরণবগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর : কারখানাকে লাখ টাকা জরিমানানির্ধারিত পথ এড়িয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা : আটক ১০৭ জরিমানা ও ক্ষতিপূরণ আদায় ২ লাখ ২০ হাজার টাকানাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্যলক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ঋণদানকারী প্রতিষ্ঠান “আশার” শীতবস্ত্র বিতরণ শেরপুরে করতোয়া নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যুগোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামে শীতার্তদের পাশে আশা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

হিমালয়ের নিকটবর্তী উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ভোরের কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি। এতে করে দূর্ভোগ বাড়ছে এ জনপদের খেটে-খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। এসব শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসককে কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নিকট এসব কম্বল হস্তান্তর করা হয়।

​হস্তান্তরকৃত কম্বলের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ২০০টি এবং আশার শিক্ষা প্রকল্পের জন্য ২০০টিসহ মোট ৪০০টি কম্বল প্রদান করা হয়েছে।

​কম্বল গ্রহণকালে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শীতের শুরুতেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষা প্রকল্পের শিশু ও শিক্ষার্থীদের জন্য আলাদা কম্বল বরাদ্দ করায় শীতে তাদের পড়াশোনা ও স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি শীতার্ত মানুষের কল্যাণে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান ও সামর্থ্যবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

​কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের সিনিয়র ডিভিশনাল এডিশনাল ম্যানেজার খন্দকার মো: আলাউদ্দিন, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, রিজিওনাল ম্যানেজার আনোয়ারুল কবীর, কুড়িগ্রাম সদর-১ ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেন, কুড়িগ্রাম সদর-২ ব্রাঞ্চ ম্যানেজার মাসুদার রহমান, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোবারক হোসেন প্রমুখ।

এসময় আশার রংপুর বিভাগের সিনিয়র ডিভিশনাল এডিশনাল ম্যানেজার খন্দকার মো: আলাউদ্দিন বলেন,প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে এই সহায়তা দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ