শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। সোনালি আভাযুক্ত নকশার পোশাকে তোলা ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাচিং ম্যাচিং’। তবে কীসের সঙ্গে কী মিলিয়েছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী।
ঝলমলে পোশাক, মানানসই গয়না আর হাতে বোতল-সব মিলিয়ে নতুন এক সাজে ধরা দিলেন।
প্রকাশিত ছবিতে পরীমনির পোশাকের জমকালো নকশার পাশাপাশি নজর কেড়েছে তার গয়না ও সাজ। গলায় পেনডেন্ট, কানে দুল আর পরিপাটি চুলের স্টাইলে বেশ গ্ল্যামারাস দেখাচ্ছে তাকে। জানালার পাশে বসে তোলা ছবির পেছনে দেখা যাচ্ছে রাতের আলোকিত শহর ও উঁচু ভবন। সব মিলিয়ে ছবিতে ভিন্ন এক আবহ তৈরি হয়েছে।








