শিরোনাম
এমপি আইনুল হকের ৮ মাসের প্রচেষ্টায় উন্নয়নের অগ্রযাত্রায় তাড়াশ-রায়গঞ্জডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরানতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হলো কলকাতা ও শিলিগুড়িতেকক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষ : ৫ যাত্রী নিহতকুড়িগ্রামে শীতার্তদের পাশে আশাবগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় : উন্নয়নমূলক কাজে চেক বিতরণবগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর : কারখানাকে লাখ টাকা জরিমানানির্ধারিত পথ এড়িয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা : আটক ১০৭ জরিমানা ও ক্ষতিপূরণ আদায় ২ লাখ ২০ হাজার টাকানাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্যলক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ঋণদানকারী প্রতিষ্ঠান “আশার” শীতবস্ত্র বিতরণ শেরপুরে করতোয়া নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যুগোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

পর্দায় টম ক্রুজ মানেই দুঃসাহসিক স্টান্ট, অ্যাকশন আর বক্স অফিসে বড় সাফল্য। কিন্তু এবার সেই পরিচিত সমীকরণ ভেঙে দিয়েছে তার নতুন সিনেমা ‘ডিগার’। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর পরিবেশবিষয়ক স্যাটায়ার ছবিটি বড় বাজেট নিয়েও বক্স অফিসে হতাশ করেছে। প্রায় ১৫০ মিলিয়ন ডলার বাজেটের পাশাপাশি প্রচারণায় আরও ১০০ মিলিয়ন ডলার খরচ হলেও মুক্তির প্রথম তিন দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় মাত্র ২০ মিলিয়ন ডলার। ‘ডেডলাইন’-এর হিসাব অনুযায়ী, শেষ পর্যন্ত ওয়ার্নার ব্রাদার্সের লোকসান প্রায় ১৫০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

টম ক্রুজের মতো মেগাস্টারের পাশাপাশি রিজ আহমেদ ও সান্ড্রা হুলারের মতো অভিনেতারা থাকলেও দর্শক কেন ছবিটি গ্রহণ করলেন না, তা নিয়ে চলছে আলোচনা। বিশ্লেষকদের মতে, এর অন্যতম কারণ ক্রুজের পরিচিত অ্যাকশন ইমেজ থেকে হঠাৎ সরে যাওয়া। ‘ডিগার’-এ ভারী মেকআপ ও প্রস্থেটিক্স ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন চেহারায় দেখা গেছে ক্রুজকে। গ্রিনল্যান্ডে নিজের ভুল সিদ্ধান্তের কারণে পরিবেশগত বিপর্যয় ঘটানো এক খামখেয়ালী তেল ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাধারণত যে ধরনের সুদর্শন নায়ক বা অ্যাকশন তারকা হিসেবে দর্শক তাকে দেখতে অভ্যস্ত, এই চরিত্র তার সম্পূর্ণ বিপরীত।

বিশ্লেষকদের মতে, বড় তারকারা চেনা গণ্ডি ছেড়ে পরীক্ষামূলক চরিত্রে অভিনয় করলে অনেক সময় সাধারণ দর্শকের সঙ্গে দূরত্ব তৈরি হয়। অতীতে সালমান খানের ‘টিউবলাইট’ কিংবা শাহরুখ খানের ‘ফ্যান’-এর ক্ষেত্রেও এমন অভিজ্ঞতা দেখা গেছে। ‘ডিগার’-এর ক্ষেত্রে কোনো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বা বড় অ্যাকশন দৃশ্যও দর্শক টানার বাড়তি সুবিধা দিতে পারেনি। এর সঙ্গে যোগ হয়েছে ছবিটির দুর্বল ও দ্বিধাগ্রস্ত মার্কেটিং। প্রথমে উচ্চমার্গের শিল্পধর্মী সিনেমা হিসেবে প্রচারণা চালানোর পর দর্শকের প্রতিক্রিয়া বুঝে সেটিকে বাণিজ্যিক ধাঁচে উপস্থাপনের চেষ্টা করে ওয়ার্নার ব্রাদার্স।

ফলে সিনেমাটির পরিচয় নিয়েই দর্শকদের মধ্যে তৈরি হয় সংশয়। হাস্যরসের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা থাকলেও অতিরিক্ত নীতিশিক্ষামূলক উপস্থাপন ও অসামঞ্জস্যপূর্ণ গল্প ছবিটির গতি নষ্ট করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সব মিলিয়ে বড় বাজেট, তারকাবহুল কাস্ট ও নির্মাতার খ্যাতি সত্ত্বেও ‘ডিগার’ এখন ২০২৬ সালের অন্যতম আলোচিত বাণিজ্যিক ব্যর্থতার পথে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ