শিরোনাম
বিচারকের কাছে পলকের ক্ষোভসিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় ১৪৪ ধারা জারিবিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় চবির ৭ শিক্ষকচুয়াডাঙ্গায় জব্দকৃত ৯১২ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি: মুখে হাসি প্রান্তিক চাষিদেরবিশ্বজুড়ে তীব্র হচ্ছে এল নিনো, সতর্কবার্তা জাতিসংঘেরইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ৩২কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলাপায়ুপথে মিললো ৩ সোনার ডিমচলতি বছরেই গঙ্গা চুক্তি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ : লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশসংস্কৃতি মন্ত্রীর দিকনির্দেশনায় মহম্মদপুরের চুড়ারগাতী গ্রামে মধুমতির নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাবিদ্যালয়সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিলেন মেয়র

পোশাক বিতর্কে কৃতি শ্যাননের ক্ষোভ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ কৃতি শ্যানন রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। নিন্দুকদের প্রশ্ন ছিল- কেন রাখিবন্ধনের অনুষ্ঠানে এত খোলামেলা পোশাক অভিনেত্রীর? সেই সময় বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। শেষ পর্যন্ত সেই বিজ্ঞাপনটিই সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি ওই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন কৃতি শ্যানন। পোশাক নিয়ে যে বিতর্কসভা বসতে পারে, তা এখনো বিশ্বাসই করতে পারেন না বলে জানিয়েছেন কৃতি শ্যানন। সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে কথোপকথনে সেই পুরোনো বিতর্কের প্রসঙ্গ তুলে নিজের বিস্ময়ের কথা জানিয়েন, তার পরনের পোশাকের একটি অংশ কীভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছিল, তা তিনি বিশ্বাসই করতে পারেননি।

কৃতি শ্যানন বলেন, আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল। কারিনাও কৃতির কথায় সম্মতি দেন। বিতর্কের সূত্রপাত হয় গহনা সংস্থার রাখিবন্ধনের একটি বিজ্ঞাপন ঘিরে। সেই বিজ্ঞাপনে কৃতিকে দেখা গিয়েছিল তার ভাইকে রাখি পরাতে। একই সঙ্গে নিজের পোষ্য কুকুরকেও রাখি পরিয়েছিলেন তিনি। পোষ্যকে রাখি পরানো নিয়েও আপত্তি জানিয়েছিলেন নিন্দুকেরা। বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে নেটিজেদের মাঝে প্রকাশ্যে আসার পর তাদের একাংশ কৃতির পোশাক নিয়ে প্রশ্ন তোলে।

অনেকের দাবি- রাখিবন্ধনের মতো একটি ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে তার পোশাক যথাযথ নয়। তবে পোশাক নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছিলেন কৃতি শ্যানন। সামাজিক মাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, এখনো কেন নারীদের কী পোশাক পরা উচিত, তা নিয়ে এত আলোচনা হয়। তিনি বলেন, সময়ের সঙ্গে ভারতীয় পোশাকের ধরন বদলেছে। কিন্তু কোনো নারীর পোশাক দেখে তার সংস্কৃতি বিচার করা উচিত নয়। সংস্কৃতি ও ঐতিহ্য পোশাকে নয়, মনের মধ্যে থাকে বলেও জানিয়েছিলেন তিনি। এরপরও নারীদের পোশাক, সমাজের দৃষ্টিভঙ্গি এবং পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে একাধিক পোস্ট শেয়ার করে নিয়েছিলেন কৃতি শ্যানন।

যদিও সেই পোস্টগুলোতে সরাসরি রাখিবন্ধনের বিজ্ঞাপনের কথা বলা হয়নি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ