শিরোনাম
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২হাম-ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যুমোদি-আরএসএসকে কড়া বার্তা রাহুল গান্ধীর: ফের রাস্তায় নামছেন বিরোধীরালেবুর বাগানে মিললো ১৭ ককটেলফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স : তথ্য প্রতিমন্ত্রীষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেইঅবশেষে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারস্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করবে না বিএনপিরিয়াদ বিমানবন্দরে আবারও হামলাপতেঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ : প্রধান অতিথি ইসরাফিল খসরুএকই দিনে দৌলতপুর ও গাংনী সীমান্তে বিএসএফের দুই পুশ-ইন চেষ্টা, রুখে দিল বিজিবি

গোমস্তাপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে প্রেস কনফারেন্স

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) গোমস্তাপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে ফ্যামিলি কার্ড কর্মসূচির লক্ষ্য, বাস্তবায়ন পদ্ধতি, উপকারভোগী নির্বাচন এবং তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির মাধ্যমে যোগ্য নারী পরিবারপ্রধানদের সামাজিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির আওতায় উপকারভোগী নির্বাচন ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। পরবর্তী সময়ে কর্মসূচিটি সম্প্রসারণ এবং উপকারভোগী পরিবার শনাক্তকরণে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী খানাভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মোবাইল নেটওয়ার্ক ও বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং অনলাইন ডেটাবেজে তা অন্তর্ভুক্ত করা হবে।

কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে যোগ্য পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা এবং নারীর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জিল্লুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি, চৌধুরী আল মাহমুদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমানিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসহাক আলী, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল আউয়াল রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)শারিকুল ইসলাম সাদ্দাম, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমেদ,সহ সভাপতি দেলোয়ার হোসেন রনি,  রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ,গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ বিভিন্ন  ইউনিয়ন থেকে আসা সুপারভাইজার ও তথ্য সংগ্রহ কারি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ