শিরোনাম
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২হাম-ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যুমোদি-আরএসএসকে কড়া বার্তা রাহুল গান্ধীর: ফের রাস্তায় নামছেন বিরোধীরালেবুর বাগানে মিললো ১৭ ককটেলফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স : তথ্য প্রতিমন্ত্রীষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেইঅবশেষে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারস্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করবে না বিএনপিরিয়াদ বিমানবন্দরে আবারও হামলাপতেঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ : প্রধান অতিথি ইসরাফিল খসরুএকই দিনে দৌলতপুর ও গাংনী সীমান্তে বিএসএফের দুই পুশ-ইন চেষ্টা, রুখে দিল বিজিবি

সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস  উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে  উপজেলা পরিষদ  হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আরিফুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুপারভাইজার আকতার হোসেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে মেয়েদের সমান সুযোগ সৃষ্টির গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এ ছাড়াও দুস্থ্য ও অসহায় ৩৬ জন মহিলার  মাঝে ৩ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান বিতরন করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ