শিরোনাম
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২হাম-ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যুমোদি-আরএসএসকে কড়া বার্তা রাহুল গান্ধীর: ফের রাস্তায় নামছেন বিরোধীরালেবুর বাগানে মিললো ১৭ ককটেলফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স : তথ্য প্রতিমন্ত্রীষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেইঅবশেষে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারস্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করবে না বিএনপিরিয়াদ বিমানবন্দরে আবারও হামলাপতেঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ : প্রধান অতিথি ইসরাফিল খসরুএকই দিনে দৌলতপুর ও গাংনী সীমান্তে বিএসএফের দুই পুশ-ইন চেষ্টা, রুখে দিল বিজিবি

টংগিবাড়ীতে পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে: আব্দুস সালাম আজাদ

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করা গেলে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ক্রীড়াচর্চার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে শিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা জরুরি। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ