শিরোনাম
ফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স : তথ্য প্রতিমন্ত্রীষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেইঅবশেষে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারস্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করবে না বিএনপিরিয়াদ বিমানবন্দরে আবারও হামলাপতেঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ : প্রধান অতিথি ইসরাফিল খসরুএকই দিনে দৌলতপুর ও গাংনী সীমান্তে বিএসএফের দুই পুশ-ইন চেষ্টা, রুখে দিল বিজিবিনাওড়ার রাবেয়া হত্যায় গ্রেপ্তার এক, আদালতে স্বীকারোক্তিসৌদিতে হামলায় ট্রাম্পের ক্ষোভ : ইঙ্গিত দিলেন যুদ্ধে যোগদানের৫ দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও যুবশক্তিরনারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর যাত্রী টার্মিনালে আবারও হামলা হয়েছে। এতে টার্মিনালের একটি অংশে আগুন ধরে যায়। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন। একটি ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানে। এতে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।

পৃথক এক বিবৃতিতে তিনি জানান, বিমানবন্দরের আশপাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার খবর জানিয়েছিল সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে সর্বশেষ হামলায় হতাহত হওয়ার কোনো তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ২০১৫ সালে কয়েকটি আরব দেশের অংশগ্রহণে সৌদি নেতৃত্বাধীন জোট গঠিত হয়।

আগের হামলার কথা জানিয়েছে হুতি বিদ্রোহীরা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কথা জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার চালানো এ হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠীটি।

এক বিবৃতিতে হুতিরা জানায়, পরশু সন্ধ্যা থেকে তিন ধাপে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট’ হামলা চালানো হয়। এসব হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয় এবং বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ