রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরে মহারাজপুর ইউনিয়নের মুন্সী মণ্ডলটোলা এলাকায় লেবুর বাগান থেকে তিনটি বালতিতে ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইকরামুল হক জানান, স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ককটেলসদৃশ বস্তু থাকার সন্দেহে তিনটি বালতি ঘিরে রাখা হয়। পরে এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে ১৭টি ককটেল উদ্ধার করে। এসআরবির রাজশাহী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তরিকুল ইসলাম বলেন, কে বা কারা ককটেলগুলো রেখে গেছে তা নিয়ে তদন্ত হবে।








