শিরোনাম
হাম-ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যুমোদি-আরএসএসকে কড়া বার্তা রাহুল গান্ধীর: ফের রাস্তায় নামছেন বিরোধীরালেবুর বাগানে মিললো ১৭ ককটেলফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স : তথ্য প্রতিমন্ত্রীষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেইঅবশেষে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারস্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করবে না বিএনপিরিয়াদ বিমানবন্দরে আবারও হামলাপতেঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ : প্রধান অতিথি ইসরাফিল খসরুএকই দিনে দৌলতপুর ও গাংনী সীমান্তে বিএসএফের দুই পুশ-ইন চেষ্টা, রুখে দিল বিজিবিনাওড়ার রাবেয়া হত্যায় গ্রেপ্তার এক, আদালতে স্বীকারোক্তি

অবশেষে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

প্রকাশ: হালনাগাদ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

রোববার রাত সাড়ে ৯টায় নাটোর শহরের কাপুড়িয়া পট্টির একটি কাপড়ের দোকান থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয় বলে জানান নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান।

অন্তর কুমার সাহা নামে এক যুবকের কাছে থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ বলছে, বৃহস্পতিবার অন্তরের বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেসে নাটোর থেকে নওগাঁ যাওয়ার পথে মাধনগর স্টেশন এলাকায় একটা সিটের নিচে এই ল্যাপটপটি পরিত্যক্ত অবস্থায় পান। মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখে পরিবারকে জানিয়ে তিনি নিজেদের কাছেই রেখে দেন ল্যাপটপটি।

রোববারই তারা নাটোরে আসেন। পরে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ল্যাপটপটি উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “অন্তর ও অন্তরের বাবা আমাদের হেফাজতে আছে। এখনও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

“এটা অত্যন্ত খুশির বিষয় আমরা ল্যাপটপটি উদ্ধার করেছি। ক্রিলও খুশি হয়ছেন। উনার অন্যান্য যে মালামাল রয়েছে, সেগুলো উদ্ধারেও আমরা কাজ করছি। আর সিসিটিভি ভিডিওতে আমরা যে যুবককে শনাক্ত করেছি তার কোনো খবর পেলে দ্রুত জানানো হবে।”

৭ অক্টোবর বিকালে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। ভিআইপি বিশ্রামগারে এক যুবকের কাছে ব্যাগ রেখে বুথে টাকা তুলতে যান ক্রিল।

পরে বিশ্রামাগারে ফিরে এসে নিজের ব্যাগটি আর পাননি তিনি। ওই যুবকও উধাও হয়ে যায়। ব্যাগটিতে ল্যাপটপ ছাড়াও ক্যামেরাও কিছু মালামাল ছিল।

পরে নাটোর সদর থানা পুলিশকে বিস্তারিত জানান ক্রিল।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ