দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা বিএনপি এবং ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক, বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এবং বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য জনাব ইসরাফিল খসরু।বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।
মিছিলটি পতেঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা দেশব্যাপী নৈরাজ্য দমনে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।








