শিরোনাম
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২হাম-ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যুমোদি-আরএসএসকে কড়া বার্তা রাহুল গান্ধীর: ফের রাস্তায় নামছেন বিরোধীরালেবুর বাগানে মিললো ১৭ ককটেলফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স : তথ্য প্রতিমন্ত্রীষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেইঅবশেষে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারস্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করবে না বিএনপিরিয়াদ বিমানবন্দরে আবারও হামলাপতেঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ : প্রধান অতিথি ইসরাফিল খসরুএকই দিনে দৌলতপুর ও গাংনী সীমান্তে বিএসএফের দুই পুশ-ইন চেষ্টা, রুখে দিল বিজিবি

আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সাবেক এমপি, ১৫ ফ্যান উপহার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার
Oplus_0

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা কার্যক্রম খতিয়ে দেখতে হঠাৎ পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

​সোমবার (১২ অক্টোবর) দুপুরে পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অতিরিক্ত গরম ও কষ্টের বিষয়টি নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ১৫টি বৈদ্যুতিক ফ্যান উপহার হিসেবে প্রদান করেন।

​পরিদর্শনকালে খন্দকার নাসিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিয়াজ মুস্তাফির সাথে সার্বিক চিকিৎসা ও প্রশাসনিক সমস্যা নিয়ে আলোচনা করেন। টানা তিন বছর ধরে হাসপাতালে কোনো গাইনি চিকিৎসক নেই জানতে পেরে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক ফরিদপুরের সিভিল সার্জনকে মুঠোফোনে কল করে দ্রুত গাইনি ডাক্তার পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাগিদ দেন।

​এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ