শিরোনাম
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীসরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫৩৯৩ সৌদিগামী যাত্রীরাঅসহায় আত্মসমর্পণ, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশডমুন্সীগঞ্জের সাবেক উপমন্ত্রী আঃ হাই আর নেইশাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ : ভারতীয় নাগরিক গ্রেপ্তারজুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১সিরাজদিখানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার‘খালুকে বাবা’ বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি !সত্য ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’কুমিল্লায় জামায়াতের অফিস ভাঙচুর, ককটেল বিস্ফোরণনা ফেরার দেশে চলে গেলেন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদঅনলাইনে ছদ্মবেশে ‘ভিডিও কল’ বাণিজ্য: ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন তরুণরা

অসহায় আত্মসমর্পণ, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে বাংলাদেশের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য মাত্র ২২.৪ ওভারেই পেরিয়ে যায় অজিরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ।

মুর্শিদা খাতুন ১ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ রান করে ফেরেন। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল।

শারমিন ৯৩ বলে ৫০ রান করেন। স্বর্ণা ৭১ বলে অপরাজিত ৫৪ রান তুলে দলের সংগ্রহ বাড়ান।

তবে বাকিদের ব্যর্থতায় ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মেগান শুট। ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলে গার্ডনার পান ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারালেও জয়ে কোনো বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। জর্জিয়া ভোল ১১ ও বেথ মুনি ২১ রান করে ফিরলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেন সাদারল্যান্ড ও এলিসি পেরি। সাদারল্যান্ড ৫২ বলে ১২টি চারের সাহায্যে অপরাজিত ৭৪ রান করেন। পেরি ৬৪ বলে ৮টি চারে করেন অপরাজিত ৬৫ রান। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে সহজ জয় পায় স্বাগতিকরা।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১৬৬ রানে অলআউট হওয়ার পর ৭ উইকেটের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে সোবহানা মোস্তারির ক্যারিয়ারসেরা ১১৮ রানের ইনিংসে ২২০ রান করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। জর্জিয়া ভোলের অপরাজিত ১৩১ রানের দুর্দান্ত ইনিংসে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ