শিরোনাম
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন সামিরা খান মাহিমধ্যরাতে মহাখালী বাসস্ট্যান্ডে বাসে আগুনকোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রীসেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণজয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি : দুই দফা হট্টগোলসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, সকলেই চকরিয়ারমিরপুরে যাত্রীবাহী বাসে আগুনহাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী৭ নভেম্বরের চেতনায় গণতন্ত্র ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কুড়িগ্রাম জেলা বিএনপিরমহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানাইরানের স্থলপথের বাণিজ্য সীমিত করতে চায় যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

প্রকাশ: হালনাগাদ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে টাইগার যুবারা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের হতাশা কাটিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ।

ওমানের আল আমেরাতে টসের পর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। ইনিংসের শেষ ২ বল বাকি থাকতে ২৪৫ রানে অলআউট হয় দলটি। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন আহসান আল মুমিন।

এ ছাড়া ৮৩ বলে ৫৯ রান করেন এসকে জারিফ সিয়াম। আব্দুল্লাহ আল মুহি ৩০ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে সেথমিকা সেনেরিরত্নে চারটি, গিমহান মেন্ডিস তিনটি ও কউশিকা কুমারাসিংহে দুটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এরপর এক প্রান্তে নিয়মিত উইকেট হারালেও আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করেন সেনুজা ওয়েকুনাগদার। তার ব্যাটে জয়ের স্বপ্নই দেখছিল লঙ্কানরা। তবে ৮৫ রানে এই ব্যাটাড় ফেরার পর আর কেউ বড় রান করতে পারেননি। শেষপর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ৪৫ রানের জয় পায় বাংলাদেশ।

টাইগারদের পক্ষে দুটি করে উইকেট পান রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ