শিরোনাম
হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী৭ নভেম্বরের চেতনায় গণতন্ত্র ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কুড়িগ্রাম জেলা বিএনপিরমহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানাইরানের স্থলপথের বাণিজ্য সীমিত করতে চায় যুক্তরাষ্ট্রআলফাডাঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতবড়াইগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণনিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিতশেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিকমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা

মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

নওগাঁর মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত উপজেলার শিবগঞ্জ বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবির সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিবগঞ্জ গ্রামের মৃত মোতার হোসেনের মৃত্যুর পর তাঁর দুই ছেলে মোহাম্মদ শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন পৃথকভাবে একই নামের ‘এস ডি এগ্রোভেট’ নামে দুটি কারখানা পরিচালনা করে আসছিলেন। কৃষকদের সঙ্গে প্রতারণা এবং নকল সার ও কীটনাশক ব্যবহারের ফলে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শাহিনুর আলম উপস্থিত না থাকায় তাঁর স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে বালাইনাশক আইন, ২০১৮-এর ৩১(১) ধারায় অপরাধের দায়ে দুই ধারায় মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একই নাম ব্যবহার করে পৃথক কারখানা পরিচালনার দায়ে তাঁর ভাই মো. দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, প্রতিষ্ঠান দুটির বরুণ ও জৈব সার তৈরির অনুমোদন থাকলেও সাইপারমেথ্রিন এবং তেলাপোকা মারার চক তৈরির বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। এ ছাড়া অনুমোদিত পণ্যগুলোর মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, প্রতিষ্ঠান দুটিকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাহবুবুজ্জামান সেতু

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ