শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ আরিফ। তিনি বলেন, রাত ১২টা ৫৬ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর আসে। এরপর তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে তা জানাতে পারেননি তিনি।








