শিরোনাম
পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতবড়াইগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণনিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিতশেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিকমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতাসুন্দরবনের নদীতে বিষ, বিপন্ন লাখো প্রাণমৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতরাউজান সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণমহম্মদপুরে ১০৬তম লাঠিখেলায় হাজারো দর্শকের উপচে পড়া ভিড়!পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

“দৌড়াও সুস্বাস্থ্যর জন্য, লাগাও গাছ পৃথিবীর জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান থেকে চাতলাপুর বর্ডার পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা।

‘টিম শমশেরনগর (বিডি)’-এর আয়োজনে এবং ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড’-এর পৃষ্ঠপোষকতায় ও ‘গিগাবাইট’-এর সহযোগিতায় শুক্রবার ভোর ৫টায় এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় তিনটি ভিন্ন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত দৌড়বিদ অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ কিমি ক্যাটাগরিতে ৩০০ জনের অধিক, ২৫ কিমি ক্যাটাগরিতে ১৫০ জনের অধিক এবং ৫০ কিমি ক্যাটাগরিতে ১৫০ জনের অধিক দৌড়বিদ অংশ নেন। ভোর ৫:০০ টায় ২৫ কিমি ও ৫০ কিমি এবং ৫:৫০ টায় ১০ কিমি দৌড় শুরু হয়।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হন প্রতিভাবান দৌড়বিদরা। এর মধ্যে ৫০ কিমি পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মইনুল ইসলাম এবং ১০ কিমি বিভাগে বিজয়ী হন শুভ্র যাদব।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ